গাইবান্ধার সাদুল্যাপুরে পৃথক স্থানে অভিযান চালিয়ে জামায়াত নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার তরফমহদি গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র জামায়াত নেতা খায়রুল ইসলাম (৫৫) ও তালুক হরিদাস গ্রামের আজিজুল হক এর পুত্র মিলন মিয়া (৩৫) কে নাশকতার অভিযোগে সোমবার গভীর রাতে ধাপেরহাট ফাড়ি ইনচার্জ জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন।

অপরদিকে বুড়িভিটা গ্রামের হেকমত উল্যার পুত্র ও পারিবারিক মামলার অন্যতম আসামী দছিজল হক (৬২) এবং কলম উদ্দিনের পুত্র সৈয়দ আলী (৫৫) কে গ্রেফতার করে পলিশ। এছাড়াও ২৪ পুড়িয়া গাঁজাসহ মাসুদ রানা (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে।

বুধবার বিকালে তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছে।

এসএইচ