বরিশালের ইন্দুরকানীতে পিকনিক খেতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সোমবার সকালে উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাঈদুর (২৫) পত্তাশী গ্রামের মোশাররফ হাওলাদারের ছেলে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিজয় দিবসের রাতে যুবক সাঈদুরের নেতৃত্বে আনন্দ উল্লাস করার জন্য স্থানীয় কতিপয় যুবক বাড়ীর পাশের বাগানে বসে পিকনিক করছিল।
এসময় তারা একটি মসজিদ থেকে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নিলেও তা বিচ্ছিন্ন না করে সবাই ঘুমিয়ে পড়ে।
সোমবার সকালে সাঈদুর লাইনের সংযোগ বিচ্ছিন্ন না করে বিদ্যুতের তার ঘোচাতে গেলে ছেড়া তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বান্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তিনি জানান রাতে পিকনিক খেয়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন না করে সকালে তার ঘুচাতে গিয়ে বিদ্যুৎ স্পশের সাঈদুর মারা যায়।
স্বজনদের কোন দাবী না থাকায় নিহতের লাশ দাফন করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে তার ঘোচাতে গেলে বিদ্যুৎ স্পর্শে সাঈদুর মারা যায়।
মুহিব





