ব্যালট ছিনতাই, ককটেল বিস্ফোরণ, ভোটকেন্দ্র দখল ও বিরোধী দলের প্রার্থীদের মারধরের ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটগ্রহণ। 

আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে ১১ হাজার ৮৫ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাত ৯টার পরে সাক্কুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার রকিবউদ্দিন মণ্ডল।

 

মোট ১০৩টির মধ্যে ঘোষিত ১০১টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী পেয়েছেন ৬৮,৯৪৮ ভোট। আর নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন ৫৭,৮৬৩ ভোট।

 

বৃহস্পতিবার সকাল আটটায় সময় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায়।

মোট ১০৩টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্র দুটি হল সরকারি সিটি কলেজ কেন্দ্র এবং চৌয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্র। বাকি সব কেন্দ্রে ভোট সম্পন্ন হয়েছে।

কুমিল্লা সিটিতে এবার মোট ভোটার রয়েছেন ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। মেয়র পদের জন্য চারজন, ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৪ জন এবং নয়টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা সকালে ভোট দিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও গত মেয়াদের মেয়র বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ এনেছেন।

ভোটগ্রহণের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

টাইম নিউজ.নেট/ মাহমুদ