বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, নারায়ণগঞ্জ-৪ নির্বাচনী এলাকার আওতাধীন ধলেশ্বরী নদীর দুই পাড়ে মোট ১১১টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ৭৮টি সরাসরি নদীর তীরে অবস্থিত। এসব ইটভাটা সৃষ্ট দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর নিয়মিত অভিযান চালাচ্ছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত পরিচালিত অভিযানে ৩৬টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ৮টি ইটভাটা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং মোট ৬৮ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশমন্ত্রী আরও উল্লেখ করেন, পোড়ানো ইটের চাহিদা কমাতে এবং পরিবেশ রক্ষায় সরকার ব্লক ইটের ব্যবহার বাধ্যতামূলক করার লক্ষ্যে কাজ করছে। সরকারি সকল নির্মাণ কাজে পর্যায়ক্রমে ১০০ ভাগ ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে সারাদেশে পোড়ানো ইটের চাহিদা কমবে, যা পরোক্ষভাবে ইটভাটার সংখ্যা হ্রাস করবে এবং ধলেশ্বরীসহ দেশের অন্যান্য নদীর পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

এমএম