যশোরের শার্শা উপজেলায় নাসির উদ্দিন কালু (৩৫) নামে এক ছিনতাই মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার কন্যাদাহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কালু কন্যাদাহ গ্রামের ওসমান আলী ফকিরের ছেলে।
শার্শা থানার উপ পরিদর্শক (এসআই) আইনুদ্দীন জানান, কয়েক মাস আগে শার্শার সেতা এলাকার এক গরু ব্যবসায়ীকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাই হয়। এ অভিযোগে কালুকে আসামি করে শার্শা থানায় মামলা করে ওই গরু ব্যবসায়ী। র্দীর্ঘদিন কালু পলাতক ছিলো। সকালে গোপন সংবাদ পাওয়া যায় আসামি কালু এলাকায় ফিরেছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ কন্যাদাহ গ্রামে অভিযান চালিয়ে কালুকে গ্রেফতার করে। পরে কালুকে জিজ্ঞাসাবাদ শেষে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
কেএইচ





