লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ছাত্রশিবির সভাপতি ওসমান গণিকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে রামগতির আলেকজান্ডার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রামগতি থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, ওসমান গণির বিরুদ্ধে হরতাল-অবরোধসহ বিভিন্ন সময় নাশকতা সৃষ্টি ও সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারটি মামলা রয়েছে।

কেএইচ