সফটওয়্যার আপডেটের কারণে দেশের সর্ববৃহত্তম বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে দিনভর এপথে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে জানিয়েছন কাস্টমস কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গোশাখার সহকারী রাজস্ব কর্মকর্তা নাদিম আহম্মেদ জানান, শনিবার দিনভর কাস্টমসে সফটওয়্যার আপডেটের কাজ চলবে। একারণে এদিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার জন্য ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষকে  চিঠি দেওয়া হয়েছে। ফলে এদিন এপথে আমদানি-রফতানি বন্ধসহ বেনাপোল বন্দর ও কাস্টমসে পণ্য খালাসের কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, এপথে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক আছে।

এমই