রংপুরের মিঠাপুকুরে পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন।
আজ সোমবার ভোররাত সোয়া ৪টার দিকে উপজেলার জাইগীরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
রংপুর কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, বগুড়া থেকে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৬-৮৯১৪) রংপুরে যাচ্ছিল। ভোররাত সোয়া ৪টার দিকে জাইগীরহাট বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতমুখী একটি পিকআপের সঙ্গে ওই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন ৩ জন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩ জনের লাশ উদ্ধার করে একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
এমবি





