সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট'র যৌথ উন্নত প্রশিক্ষনের অংশ গ্রহন করতে রোববার দুপুরে ২৬ সদস্যের বিএসএফ এর একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন।

বিএসএফ প্রতিনিধি দলের ২৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের কমান্ডিং অফিসার প্রদীপ কুমার নাথ।

সাথে ৯ জন অফিসারসহ মোট ২৬ জন প্রতিনিধি। চট্রগ্রামের বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারে ২ সপ্তাহ ব্যাপি বিজিবি-বিএসএফ'র যৌথ সীমান্ত প্রশিক্ষনে অংশ নেবেন।

২৬ সদস্যের এই প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে যশোর ৪৯ বিজিবি' র অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহা্ব জানান, দু-দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আরো উন্নত প্রশিক্ষনের জন্য প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ টহল ব্যবস্থাকে আরো উন্নত করতে “বর্ডার ম্যানেজমেন্ট” নামে একটি প্রশিক্ষন কোর্সে অংশ নিতে বিএসএফ’র ২৬ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছেন।

এখানে দুই দেশের সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সু-সম্পর্ক বজায় রেখে কিভাবে মাদক, অস্ত্র, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার বন্ধ করা যায় সে লক্ষ্যে উভয় দেশের সীমান্তরক্ষীদের আরো উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। ২ সপ্তাহ ব্যাপি এই যৌথ প্রশিক্ষন শেষে বিএসএফ প্রতিনিধি দলটি দেশে ফিরে যাবেন বলে জানান সুবেদার ওয়াহাব।

এএস