বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর পর্যন্ত অনির্দিষ্টকালের অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির আশঙ্কায় মানিকগঞ্জের তিন উপজেলা থেকে বিএনপির ৬ কর্মীকে আটক করেছে পুলিশ।
আটকদের মধ্যে রয়েছে, মানিকগঞ্জ সদর উপজেলার সেলিম হোসেন (৩০), মোস্তফা কামাল (৪৭), মান্নান মিয়া (৪০), জিল্লু (৩০), সিংগাইর উপজেলার ফটিক ফকির (৪০), শওকত জাহাঙ্গীর (৪৪)
জেলা বিশেষ শাখার উপ পরির্দশক (এসআই) আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেন।
ইআর





