টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে সুনামগঞ্জের নদী ও হাওরের পানি।সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৮৯মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়াও জেলার সবকয়টি সীমান্ত নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।তাহিরপুর,দোয়ারা,শাল্লা ও ধর্মপাশা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ,





