পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুরু করতে যাচ্ছে খুলনা মহিলা ক্রিকেট একাডেমি। এমন উদ্যোগ নিয়েছেন খুলনা আবাহনী।
নতুন বছর (২০১৭) কে সামনে রেখে প্রতিষ্ঠানের পরিচালক ও স্বপ্নদ্রষ্টা দৈনিক পাঠকের পত্রিকা সম্পাদক এসএম খালিদিন রশিদী সুকর্ন এ যাত্রার উদ্যোগ গ্রহণ করেন।
সুকর্ন বলেন, খুলনায় ছেলেদের একধিক ক্রিকেট একাডেমি বা ক্লাব থাকলেও মেয়েদের জন্য কোন একাডেমি ক্লাব নেই। এবার মেয়েদের ক্রিকেটের সাথে আরো বেশি সম্পৃক্ত করার জন্য এ উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।
তিনি আরো বলেন, নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক সহ সাবেক অধিনায়কদের সাথে এই ক্লাব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। তাদেরকে একাডেমিতে প্রশিক্ষক হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে।
ইতোমধ্যে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। এখানে ৮-১২ বছর বয়সী মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সাথে চলছে প্রচার প্রচারণার কাজ।
এই যাত্রাকে স্বাগত জানিয়ে জেলা জ্রশাসক নাজমুল আহসান বলেন, খুলনা বিভাগে রুমানা এবং সালমার মতো অনেক প্রতিভাবান নারী ক্রিকেটার জন্ম নিয়েছেন। অন্যান্য বিভাগের চেয়ে জাতীয় দলে এখনও পর্যন্ত খুলনায় খেলোয়াড় বেশি। কিন্তু এতো দিন ছেলেদের প্রশিক্ষণের জন্য একাডেমি থাকলেও মেয়েদের জন্যা ছিলো না। এবার আবাহনীর মাধ্যমে যাত্রা শুরু হতে যাচ্ছে। যা মেয়েদের জন্য সুসংবাদ।
এআই





