গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন ভগবতি গ্রামের টুরু মিয়া পুত্র শাহজাহান (৪০) কে সোমবার ধর্ষন চেষ্টার অভিযোগের প্রাথমিক তদন্তের সময় আটক করে পলাশবাড়ী থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ ফেব্রয়ারী তারিখে রাতে ১১ টায় বাদী শিউলি (ছ্দ্দ নাম) প্রকৃতির ডাকে ঘর থেকে বাহির হয়ে আঙ্গিনায় আসামাত্র আগে থেকে উৎপেতে থাকা প্রতিবেশী শাহজাহান (৪০) বাদীর মুখচেপে ধরে ধর্ষণে চেষ্টা করে।

এসময় বাদীর ডাক চিৎকারের বাড়ীর অন্য লোকজন অভিযুক্ত শাহজান (৪০)কে আটক করে। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পারে, পরে স্থানীয় কিছু ব্যক্তির সাথে রফদফা করে অভিযুক্ত শাহজাহান (৪০) পালিয়ে যায়।

বাদীর অভিযোগের ভিক্তিতে সোমবার বাদী ও অভিযুক্ত শাহজাহান(৪০) বাড়ীতে প্রাথমিক তদন্তের সময় অভিযুক্ত শাহজাহান (৪০) আটক করে পলাশবাড়ী থানার এস আই মাহফুজ।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, আটক অভিযুক্ত শাহজাহান (৪০) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

 

রুবেল/নাজিব