ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ৬ জন মারা যান।

রোববার (২৯ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁওয়ের আব্দুর রশিদ (৯০) ও ফজিলা খাতুন (৭০)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের এমএ খালেক (৮৫), মুক্তাগাছার আব্দুল হাই (৭৫), হালুয়াঘাটের আব্দুল মান্নান (৪৫), নেত্রকোনা পূর্বধলার শামসুদ্দিন (৭০), মদনের হারুন অর রশিদ (৬৯) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার রহিমা খাতুন (৮৫)।

জানা গেছে, আইসিইউতে ১৫ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ১৮৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটের নতুন ভর্তি হয়েছেন ২৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৪৩৩টি নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৪৭ শতাংশ।

এমবি