বেনাপোল সীমান্তের ওপারে হরিদাসপুর পেট্টাপোল কাস্টম তল্লাশী কেন্দ্রে মঙ্গলবার সকালে ২০টি সোনার বারসহ আবু সালাম (৪৭) নামে এক বাংলাদেশীকে আটক করা হয়েছে। সে মুন্সিগঞ্জ সদর থানার বালিগনজ এলাকার আব্দুল হামিদ এর ছেলে।
বিজিবি বেনাপোল চেকপোষ্টের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মনির হোসেন জানান, পেট্টাপোল বিএসএফের মাধ্যমে জানতে পারি হরিদাসপুর কাস্টম তল্লাশী কেন্দ্রে ২০টি সোনার বারসহ এক বাংলাদেশীকে আটক করা হয়েছে।
সে যখন বাংলাদেশ কাস্টম ও ইমিগ্রেশন কাজ সম্পন্ন করে ভারতে প্রবেশ করে তখন ভারতীয় কাস্টম ব্যাগ তল্লাশী করার মাধ্যমে এসব সোনার বার আটক করেন বলে জানান সুবেদার।
নাছির/এমএনজে





