বালুবাহী ট্রাকের ধাক্কায় জীবন হারালেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া চৌরাস্তা এলাকায় হালুয়া-রুটি বিক্রেতা (১৮) মহিবুল্লাহ।

প্রতিদিনের মতই জীবি কার তাগিদে বের হয়ে ছিলেন মহিবুল্লাহ। হয়তো বা কিছু বিক্রি হয়েছিল কিন্তু ঘরে ফেরা হলো না আর। কেবাই জানতো বাড়ি থেকে এ বিদায়ই শেষ বিদায় হবে।

হালুয়া-রুটি এ ব্যবসাই তাঁর জীবনধারণের একমাত্র অবলম্বন ছিল। আর এই ব্যবসা করতে গিয়েই প্রাণ গেল তাঁর।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে একটি বালুবাহী ট্রাকের ধাক্কায় মো. মহিবুল্লাহ নিহত হন। তাঁর বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার লক্ষ্মীপুর গ্রামে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সকালে মাওয়ায় চৌরাস্তা এলাকায় রাস্তার পাশে হালুয়া-রুটি বিক্রি করছিলেন মহিবুল্লাহ। এ সময় দ্রুতগতির একটি ঢাকাগামী বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। একই সময় ওই ট্রাকটি রাস্তার পাশে তিনটি দোকানও ভেঙে ফেলে।

আনিসুর রহমান জানান, মহিবুল্লাহর লাশ লৌহজং থানা হেফাজতে আছে। বালুবাহী ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকটির চালক পালিয়ে গেলেও চালকের সহকারীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এএস