চট্টগ্রামের ডবলমুড়িং পাঠানটুলী থেকে তিন হাজার ইয়াবাসহ নাসু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।
আটক নাসু মিয়া আনোয়ারার রায়পুর হাফেজ জানালী শাহ বাড়ির মৃত বচন আলীর ছেলে।
মাদকদ্রব্য অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক আলী আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলী থেকে নাসু মিয়াকে আটক করা হয়। তিনি ইয়াবা ট্যাবলেটগুলো ঢাকা নিয়ে যাওয়ার জন্য আনোয়ারা থেকে পাঠানটুলী আসেন। সন্দেহবশত নাসুকে আটকের পর শরীর তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
ডবলমুড়িং থানার অফিসার ইন চার্জ (ওসি) নূর এ আলম জানান, আটক নাসুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। বর্তমানে তিনি থানাহাজতে আছেন।
কেএইচ





