চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটা নিয়ে সংঘর্ষ ও সাঁওতালদের ওপর হামলার ঘটনায় আরো চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ নিয়ে এ ঘটনায় দায়ের করা মামলায় ১৬ জনকে গ্রেফতার করা হলো। সোমবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের মৃত আছমান আলী ছেলে রফিকুল ইসলাম, তরফ কামাল গ্রামের কপিল মিয়ার মোকলেছুর রহমান, একই গ্রামের কাজেম উদ্দীনের ছেলে সাহেব আলী ও মাদারপুর গ্রামের দারাজ আলী ছেলে আব্দুল মান্নান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, দুপুরের মধ্যে ওই চারজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
রুবেল/এআই





