গাইবান্ধা জেলার সাঘাটায় শেষ দফা ইউপি নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি মানছেন না প্রর্থীরা।

সাঘাটার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা প্রতীক বরাদ্দের পূর্বেই বিভিন্ন হাট-বাজারসহ জন বহুল এলাকায় তাদের স্বপক্ষে প্রচারণা উপলক্ষ্যে বিশাল আকারে বিল বোর্ড লাগিয়েছে।

নির্বাচনী বিধি বহির্ভূত এসব বিল বোর্ড লাগিয়ে প্রার্থীদের পক্ষে ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি এসব বিল বোর্ড নামিয়ে ফেলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

এমআইএস