নারায়ণগঞ্জের রুপগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শরীফ নামে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে নিহত শরীফ ডাকাত দলের সদস্য।
বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টায় রুপগঞ্জের কাঞ্চন ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। এসময় আরো তিন ডাকাতকে আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, শরীফ একজন চিহ্নিত ডাকাত সর্দার, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দুই ডজনের উপরে মামলা রয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে তাকে ধরতে অভিযানে বের হলে কাঞ্চন ব্রিজের পাশ থেকে সে ও তার সহযোগীরা ডিবির উপর গুলি ছুড়ে। ডিবিও পাল্টা গুলি ছুড়লে শরীফ ক্রসফায়ারে নিহত হয়।





