চট্টগ্রামের চান্দগাঁও থেকে ৮ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে খাজা রোড এলাকা থেকে মো. জাহেদ (১৯) ও মো. রাব্বি (২১) নামে ওই দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়ি কুমিল্লা সদরে।
চান্দগাঁও থানার এসআই সঞ্জয় গুহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম এসেছিল জাহেদ ও রাব্বি। ট্রাকের পেছনে থাকা অতিরিক্ত চাকার সঙ্গে বিশেষ কৌশলে রাখা একটি বাক্স থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ইয়াবা বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
এমএনজে





