নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নে গাছের নিচে পড়ে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে ইউনিয়নের তালুয়াচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শারমিন আক্তার তিশি (৯) একই ইউনিয়নের দ্বীন ইসলামের মেয়ে ও মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়েলর চতুর্থ শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে তালুয়াচাঁদপুর গ্রামে সড়কের পাশ্ববর্তী গাছ কাটছেন স্থাণীয়রা। এসময় সকাল ৯টার দিকে তিশি প্রাইভেট পড়ে বাড়ি ফিরার পথে অসতর্কতা বশত কাটা গাছের নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থাণীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক জানান, খবর পেয়ে এসআই নূর নবীর নেতৃত্বে পুলিশ পাঠানো হয়।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এমকে





