সাদুল্যাপুর উপজেলায় পূর্ব মন্দুয়ার (টুনিরচর) গ্রামের আতোয়ার রহমানের এসএসসি পরীক্ষায় অংশ নেয় মেয়ে সাথিয়া খাতুন (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের পূর্ব মন্দুয়ার (টুনিরচর) গ্রাম থেকে শনিবার রাতে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য রবিবার সকালে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ রুবেল জানান, সাথিয়া চলতি এসএসসি পরীক্ষা দিচ্ছিল। কিন্তু পরীক্ষা খারাপ হওয়ায় তার মা বকাবকি করে। এক পর্যায়ে পরিবারের সবার অজান্তে সাথিয়া রবিবার বিকেলে নিজ ঘরের তীরের (ধরনা) সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরে পরিবারের লোকজন তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করা হয়।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের সঙ্গে অভিমান করেই আত্মহত্যা করে সাথিয়া। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে সাদুল্যাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
এসটি





