গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর থেকে মানুষের নিরাপত্তার স্বার্থে রংপুর আদালত এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসন।
রোববার (১৭) বেলা ১টায় থেকে ২টা পর্যন্ত রংপুর জেলা জজ হলরুমে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিষয়টি জানান- রংপুরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মো. কামরুজ্জামান।
তিনি বলেন, সারাদেশে জঙ্গি হামলার ঘটনার পর রংপুরের বিচারিক আদালতে বিচারকদের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। বিচারকদের আদালতে যাতায়াতের সময় ও বাসভবনেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, রোববার থেকে রংপুর জেলা ও দায়রা জজ আদালত, রংপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সকল মাজিস্টেট আদালতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
আদালতে প্রবেশ করার সময় পুলিশ মানুষের দেহ তল্লাশি করবে। আর গোটগুলোতে সার্বক্ষণিক পুলিশ প্রহরায় থাকবেন। এছাড়া বিচারকদের বাস ভবনে ৩ জন করে পুলিশ দেওয়া হয়েছে।
ওএফ





