রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে নূরা (২৫) ও রাসেল (২৭) কে অস্ত্রসহ আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা দুজন রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী বর্তমানে কারাগারে থাকা শাহাজাদা গ্রুপের হয়ে কাজ করে।
বুধবার (০১ জুলাই) দিবাগত মধ্যরাতে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের খিলগাঁও জোনাল টিমের সহকারী কমিশনার ইকবাল হোসাইন বলেন, জেলে থাকা শাহাজাদার নাম ভাঙিয়ে রামপুরা, খিলগাঁও ও বাড্ডা এলাকায় একটি টিম ব্যাপক হারে চাঁদাবাজি করে আসছে বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে মহানগর গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করছে।
এর আগে সোমবার (২৯ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে বাড্ডা এলাকা থেকে একই গ্রুপের অন্যতম সন্ত্রাসী আল আমিনসহ ৬ জনকে অস্ত্রসহ আটক করে গোয়েণ্দা পুলিশ।
ইআর





