টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের ৭ নম্বর সেতুর কাছে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক মোকসেদুল আলম (৩০) নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
মোকসেদুল আলম গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উড়িগ্রামের আবুল হাশিমের ছেলে। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল।
পথিমধ্যে মহাসড়কের আনালিয়া বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই পিকআপ চালক নিহত হয়। এ ঘটনায় আহত ৩ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএনজে





