নিরাপত্তা নিয়ে বিদেশীরা খুব বেশি চিন্তিত নয়।সরকারকে বেকায়দায় ফেলতে একটি বিশেষ শক্তি একাজগুলো করছে। একটু অপেক্ষা করুন স্বরাষ্ট্রমন্ত্রী এর ব্যাখ্যা দিবেন বলে জানান, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বাংলাদেশের অকৃতিম বন্ধু হিসেবে উল্লেখ করে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর তার সফর সর্ম্পকে বলেন, ১৯৭১ সাল থেকেই প্রণব মুখার্জী বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে তিনি শিলাইদহে একটি স্থাপনা নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন।
সেই সূত্র ধরেই ভারত সরকারের অর্থায়নে শিলাইদহে স্থাপনা নির্মাণের প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে এর নকশাও তৈরি হয়েছে। দ্রুতই এর বাস্তবায়ন হবে।
এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পংকজ সরণ, কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে কুঠিবাড়ির ঐতিহাসিক বকুল তলায় বসে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র সঙ্গীত আসরে যোগ দেন মন্ত্রীসহ অন্যান্যরা।
এমএ





