চট্টগ্রাম নগরীর চকবাজার থানা ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ মে) থানা ছাত্রলীগ নেতা মোহাম্মদ জসীম উদ্দীন তানভীর এর সভাপতিত্বে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু। বিশেষ অতিথি ছিলেন- সহ-সভাপতি জয়নাল উদ্দীন জাহেদ, নোমান চৌধুরী।

এছাড়া, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন সানি, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জীবন, সদস্য সাইদুল আমিন সানি, ইসলামিয়া কলেজ ছাত্রনেতা নোমান সাঈদসহ থানা ছাত্রলীগ নেতা নুর আসাদ, মো: সুজন, সঞ্জিত দে, মো: তাসফিন, অভি, সাগর, মো: আরিফসহ প্রমুখ।

এমবি