হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সদস্য এজেন্সিগুলো হজযাত্রীদের সাথে প্রতারণা করতে না পারে-এ জন্য ধর্ম মন্ত্রণালয়কে জোড়ালো মনিটরিংয়ের পরামর্শ দিয়েছে সরকারের একটি গোয়েন্দা সংস্থা।
এছাড়া সৌদি সরকার নিষিদ্ধ ৪১টি হজ এজেন্সীর কয়েকটি অন্য এজেন্সির মাধ্যমে লোক পাঠানো হজযাত্রীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে। এসব এজেন্সির কার্যক্রমের উপড়ওমনিটরিং করার পরামর্শ দিয়েছে সংস্থাটি ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের হজের প্রাককালে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্প থেকে অনেক হজ এজেন্সির হজযাত্রীরা পায়ে হেটে বিমানবন্দরে গিয়েছে। যা একদিকে হাজীদের জন্য কষ্টসাধ্য অন্যদিকে হজ ব্যবস্থাপনা নিয়েহাবের সদস্য এজেন্সিগুলোর হজযাত্রীদের সাথে প্রতারণা করে তাপ্রমাণিত হয়েছে। এসব হজ এজেন্সির কারণে সরকারকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। পাশাপাশি সরকারের মনিটরিং যে অত্যন্ত দুর্বল তাও প্রমাণিত হয়।
তাই চলতি বছর হজে যেতে ইচ্ছুক কোন হজযাত্রী প্রতারিত হলে এর দায়ভার সরকারের কাধেই পড়বে। সুতারং হাবের সদস্য যে ৫৫ টি হজ এজেন্সি ৯৭ হাজার ২৫৭ জন হজ যাত্রী হজে নিবেন তারা তাদের সাথে প্রতারণা না করতে না পারে সে জন্য ধর্ম মন্ত্রণালয়কে আরও কঠোর হওয়া উচিত।
এছাড়া সৌদি সরকারের নিষিদ্ধ ৪১টি হজ এজেন্সীও বসে নেই তারা তাদের সাইনবোর্ড ব্যবহার করে হজ পালনে ইচ্ছুকদের নিকট থেকে টাকা নিয়ে বিভিন্ন এজেন্সীর মাধ্যমে হজযাত্রী পাঠাবে। যার ফলে অনেক হজযাত্রী প্রতারণার শিকার হয়ে এবারও অনেকই হজে যেতে পারবেন না ।
এদিকে সৌদি সরকার নিষিদ্ধ হজ এজেন্সিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্বরূপ মুনিরা ট্রাভেলস এ্যান্ড টুরস। যাদের ঠিকানা হচ্ছে সিদ্দিক ম্যানশন, ৫৫ এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০ । প্রতিষ্ঠানটি হজে যেতে ইচ্ছুক অনেক যাত্রীদের কাছ থেকে হজে পাঠাবে বলে টাকা নিয়েছে। ফলে এবারও অনেকই হজে যেতে পারবেন না । এর জন্য সরকারকে দায়ি করা হবে। তাই এসব এজেন্সিগুলোর কার্যক্রম জোড়ালোভাবে মনিটরিং করলে হজযাত্রীদের সাথে এসব এজেন্সির প্রতারণা অনেকাংশে কমে যাবে।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের জন্য ৯৮ হাজার ৭৬২ জন সৌদি আরব যাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এরাবিয়ান এয়ার লাইন্সের মাধ্যমে এসব হজ যাত্রীকে পরিবহণ করা হবে।
এজন্য বিমান বাংলাদেশ এয়ার লাইন্স ১৩৪ টি এবং সৌদি এয়ার লাইন্স ১২৫ টি ফ্লাইট পরিচালনা করবে । বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৮ হাজার ৫ শত জন এবং সৌদি এ্যারাবিয়ান এয়ারলাইন্স ৫০ হাজার যাত্রী পরিবহণ করবে। হজ ফ্লাইট বুধবার (২৭ আগস্ট) শুরু হয়েছে, চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত । আর ফিরতি ফ্লাইট শুরু হবে ৮অক্টোবর,শেষ হবে ৭ নভেম্বর।
ঢাকা,এএম,২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





