সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কার্যালয়ের তালা ভেঙ্গে গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির অভিযোগ পাওয়া গেছে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কার্যালয়ের অফিস পিয়ন জিল্লুর রহমান অফিস খলুতে গিয়ে দেখেন রুমের দরজার তালা ভাঙ্গা। পরে তিনি কমান্ডের অন্যদের খবর দিলে তারা এসে দেখেন আলমারি ও ফাইল কেবিনেট ভাঙ্গা। সেখানে থাকা মূল্যবান কাগজপত্র নেই। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাংগঠনিক সম্পাদক খ ম আক্তার জানান, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের বয়স নির্ধারণ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। ধারণা করা হচ্ছে, এতে বাদ পড়তে যাওয়া ‘অমুক্তিযোদ্ধাদের’ একটি অংশ এ চুরির সঙ্গে জড়িত।
এ ব্যাপারে মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
কেএইচ





