মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাবিব মোঘল (২১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। হাবিব যশোর সদর উপজেলার জগন্নাথপুর এলাকার আতাহার আলীর ছেলে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী (মেডিকেলে দায়িত্বপ্রাপ্ত) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

হাবিবের মামা মাহবুব আনসারী জানান, ২০১১ সালে তার মাকে ইট দিয়ে আঘাত করে হাবিব। এতে তার মা মারা যায়। তার মাথায় সমস্যা থাকায় আমরা কোনো মামলা করিনি। মিরপুর থানা পুলিশ মামলাটি করলে হাবিবের যাবজ্জীবন সাজা হয়।

কারাগারে অসুস্থ হলে ২ মে তাকে ঢামেকের নতুন ভবনের ৭০১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

কেএইচ