মাগুরা সদর উপজেলা উপ-নির্বাচন পর দু'গ্রামের সংঘর্ষে নান্নু মিয়া(৪০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।

আজ (বৃহস্পতিবার) ভোরে শত্রুজিৎপুর ইউপির রুপদিয়া-সুন্দরপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২১ জুলাই মাগুরা সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনকে কেন্দ্র করে শত্রুজিৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুর মোল্লা ও সাধারণ সম্পাদক ইকলাসের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার সকালে সংঘর্ষ বাধে।

এতে নান্নু ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ৩০ জন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এআই