গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলশি ঘাট এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন মালি (২৫) নামে এক যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

রোববার (১৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে তাকে আটক করা হয়। সুজন মালি একই ইউনিয়নের ভবানিগঞ্জ গ্রামের যাত্রা মালির ছেলে।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) প্রতাপ সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ভবানিগঞ্জে অভিযান চালানো হয়। এসময় সুজনের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা পাওয়ায় তাকে আটক করা হয়।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওএফ