রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির রোড এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে জয়কালী মন্দির রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ওই ব্যক্তি আহত হয়।

গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নেয়া হলে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমকে