কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মায়ের সাথে অভিমান করে সাজু মিয়া (১৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত যুবক সাজু মিয়া উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের উত্তর কাউনিয়ার চর গ্রামে রফিয়াল হকের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে সাজু মিয়া তার নিজ বাড়ীতে রাসায়নিক বিষ পান করে। পরে তাকে রৌমারী সরকারি হাসপাতালে নেয়া হয়। দায়িত্বরত চিকিৎসক জানান, যে ছেলেটির অবস্থা খুবই খারাপ। পরে সেখান থেকে দায়িত্বরত চিকিৎসক রেফাড করে কুড়িগ্রাম সদর সরকারি হাসপাতালে প্রেরণ করেন।
আজ বুধবার সকাল ৯ টার দিকে কুড়িগ্রাম সরকারি হাসপাতালে যাওয়ার পথে নৌকা ঘাটে মারা যান। প্রত্যক্ষদর্শী জানান, নিহত সাজু চুলকাটার টাকা চাইলে সাজুর মা দিতে পারেনি। রাতে আবারও মায়ের সাথে রাগারাগি হয়। পরে অভিমান করে বাড়ি থেকে বেড়িয়ে যান।
কিছুক্ষন পরে আবার বাড়ী ফিরে আসে, তার ঘরে থাকা রাসায়নিক বিষ পান করে। রৌমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রৌমারী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এআই





