দেশব্যাপী গণগ্রেফতার, নেতাকর্মীদের গুম, খুন, নির্যাতন, মিথ্যা মামলা প্রদান ও ক্রসফায়ারের নাটক এর প্রতিবাদ এবং অবৈধ সরকারের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখা।
রোববার সকাল ১০টায় শহরের তাজের মোড় হতে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ব্রীজের মোড়ে গিয়ে শেষ হয়।
উক্ত মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রশিবির সভাপতি নাসির উদ্দিন, নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়্যারম্যান ও সদর উপজেলা জামায়াতের আমীর এ্যাডঃ আ স ম সায়েম, জেলা সেক্রেটারী মুহাম্মদ আব্দুর রহিম, জেলা অর্থ সম্পাদক মিনহাজুল হক ও জেলা অফিস সম্পাদক আরিফ উদ্দিন মোল্লা।
ইআর





