মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার অনুমতি দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়ার চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

বুধবার (০৬ মে) এক বিবৃতিতে আল্লামা শফী বলেন, মসজিদ কর্তৃপক্ষ যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে এবং সরকারের আরোপিত শর্তগুলো যথাযথভাবে পালন করে মসজিদে পাঁচ ওয়াক্তের জামাত, জুমা ও তারাবীহ আদায়ের পদক্ষেপ গ্রহণ এবং করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তাওবা ও ইসতেগফার করবেন বলে আমরা আশা করি।

আরও পড়ুন: কাল থেকে মসজিদে নামাজ পড়ার অনুমতি দিলো সরকার

দেশের শীর্ষ উলামায়ে কেরামের আহ্বানে সাড়া দিয়ে এবং রমযান মাসের ফযীলতের কথা বিবেচনায় নিয়ে সুস্থ ব্যক্তিদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের জামাত, জুমা ও তারাবীহ এবং ইতিকাফের জন্য দেশের সব মসজিদ খুলে দেওয়ার নির্দেশ জারি করায় আল্লামা আহমদ শফি ও দেশের শীর্ষ উলামায়ে কেরাম প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

এমবি