রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগরের রশীদিয়া পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩২টি কাঁচা ও ২টি মাটির বসতঘর পুড়ে গেছে।মঙ্গলবার মধ্যরাতে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনে দায়িত্বরত বিশু দাশ বলেন, ‘বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া, কাপ্তাই ও কালুরঘাট ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে ৩৪ জন মালিকের ৩২টি কাঁচা ও ২টি মাটির বসতঘর পুড়ে গেছে।

এইচ ই