যশোরের বেনাপোলে পোর্টখালী সীমান্তের ওপারে ভারতের আংরাইল সীমান্তে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম মনিরুল ইসলাম (২৫)। পোর্টখালী এলাকার বালন্ড গ্রামের মনসুর আলীর ছেলে সে।
২৩, বিজিবির লেফট্যানেন্ট কর্ণেল আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে টাইমনিউজ বিডি’কে জানান, মঙ্গলবার সকালে গরু নিয়ে আসার জন্য আংরাইল যায় মনিরুল। সেখান থেকে ফিরে আসার সময় বিএসএফ তাকে গুলি করে হত্যা করে এবং ফেলে রেখে যায়। পরে পুলিশ লাশটি গাইঘাটা থানায় নিয়ে যায়।
লাশ এখনো ভেরতের গাইঘাটা থানায় রয়েছে বলেও জানান তিনি।
ইআর





