নড়াইলের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলা শাহাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মহিদুল ইসলামসহ বিভিন্ন মামলার ৪৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্তু এ অভিযান চালানো হয়। তাদেরকে বিভিন্ন মামলা ও অভিযোগে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

নড়াইল জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানা পুলিশ ১০ জন, লোহাগড়া পুলিশ ১৬ জন, কালিয়া থানা পুলিশ ৭ জন এবং নড়াগাতি থানা পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

এআর