রায়েরবাজার বেঁড়িবাধ এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত জঙ্গি নুরুল ইসলাম মারজান ও তার সহযোগী সাদ্দাম হোসেনের মরদেহের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শুরু হয়েছে।
শনিবার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার ঢামেক হাসপাতালের ফরেসিক বিভাগের বিভাগী প্রধান ডা. সোহেল মাহমুদ বিষয়টি জানান।
এর আগে বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর রায়েরবাজার বেড়িবাঁধের কাছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই দুই নিহত হয়। পরে দু’জনের মরদেহ ঢামেক মর্গে নেওয়া হয়।
এমএনজে





