হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় চুনারুঘাট থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা করেছে র্যাব।
গত ২৯ আগস্ট থেকে সাতছড়ি এলাকায় অভিযান চালিয়ে নতুন করে অস্ত্রের সন্ধান পায় র্যাব। পরে র্যাব-৯ এর বোমা ডিসপোজাল টিম ও র্যাবের গোয়েন্দা শাখার অর্ধশত সদস্য অভিযান শুরু করে। অভিযাকালে দুটি বাংকার খনন করে একটি বাংকার থেকে ড্রাম ভর্তি ৯টি এসএমজি, একটি এসএমসি, একটি বেটাগান, একটি ৭.৬২ মিমি অটো রাইফেল, ছয়টি এসএলআর, দু’টি এলএমজি, একটি স্নাইপার টেলিস্কোপ সাইড ও ২ হাজার ৪শ’ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে।
এ ঘটনায় র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি আজিজুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে চুনারুঘাট থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমুল্য কুমার চৌধুরী।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





