রাজধানীর শাহজাহানপুরে পানির পাইপে পড়ে যাওয়া শিশুর কোন সন্ধান এখনও পাওয়া যায়নি। চার দফা উদ্ধার কার্যক্রম চালিয়েও ব্যর্থ হয়ে উদ্ধার তৎপরতা থমকে আছে। অধিক আগ্রহে  উৎসুক জনতার ভীর এখনও রয়েছে। সকলের মনে একটাই আশা তা হল শেষ দেখার অপেক্ষা। 

প্রচণ্ড শীত উপেক্ষা করে সারারাত ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন অনেকেই। সকাল দিকে মানুষের  চাপ কিছুটা কমলেও এখন তারা একেবারেই কম নয়। এ ঘটনা নিয়ে গণমাধ্যমগুলোও ব্যপক তৎপর ছিল। প্রায় সব সম্প্রচার মাধ্যম সরাসরি উদ্ধার অভিযান প্রচার করে। ফলে যারা ঘটনাস্থলে যেতে পারেনি তারা টেলিভিশনে ঘটনা দেখেছেন। 

রাত সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে উপস্থিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, তাদের উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরা ২৫৩ ফুট গভীরে গিয়ে শিশুটির অস্তিত্ব পায়নি।

মূলত তখনই অনানুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায় সরকারি উদ্ধার তৎপরতা। এরপর বেসরকারিভাবে বেশ কয়েকজন লোহার খাঁচা তৈরি করে উদ্ধার কাজ চালালেও তাতে কোনো ফল পাওয়া যায়নি।

তবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, তারা শেষ চেষ্টা করে  যাবেন। ক্ষীণ আশাটুকু থাকা পর্যন্ত তারা উদ্ধারকাজ চালিয়ে যাবেন।

এদিকে নিখোঁজ শিশুটিকে নিয়ে একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন, এটি গুজব।

এমকে