রাজধানীতে আব্দুল কুদ্দুস (২৮) নামে এক চায়ের দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফুলবাড়িয়ায় এ ঘটনা ঘটে। নিহত কুদ্দুস নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার ইউনুস আলীর ছেলে।
জানা যায়, ফুলবাড়িয়া ফায়ার সদরের উত্তর পাশের গলিতে রক্তাক্ত অবস্থায় ছিল কুদ্দুস। পাশ দিয়ে যাওয়ার সময় নুরে আলম নামে এক রিকশাচালক তাকে দেখে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়।
নুরে আলম জানান, কুদ্দুসের সঙ্গে থাকা ব্যাগ দেখে মনে হয়েছে তিনি হয়তো বাড়ি যাচ্ছিলেন। ঢামেকের ক্যাম্প পুলিশ ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।
এমএনজে





