সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দু'জনসৈনিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু'জন।
রোববার রাত সোয়া ৮টার দিকে কক্সবাজারের চকরিয়ায়খুটাখালীতে কক্সবাজার-টেকনাফ সড়কেএ দুর্ঘটনা ঘটে।
পুলিশের চকরিয়া সার্কেলের এএসপি মো. মাসুদ হোসেন জানান, সেনাবাহিনীর একটি গাড়ি চকরিয়া থেকে রামুতে যাওয়ার পথে খুটাখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সৈনিক শফিকুর রহমান ও মো. নাঈম নিহত হন।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এআর





