কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালামকে বদলি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে নিয়োগপূর্বক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
আজ সোমবার (০২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এ বিষয়ে মো. আবুল কালাম বলেন, আমার দুই বছর পূর্ণ হয়েছে। বিধি অনুযায়ী আমাকে বদলি করা হয়েছে।
এসময় দায়িত্বপালনকালে বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকদের সহযোগিতা পাওয়ায় তাদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।
এএস





