যশোরে আটটি ককটেলসহ খায়রুল বাসার ওরফে হিরু (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের ঘোষপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। হিরু শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।
যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে খায়রুল বাসারকে তার বাড়ি থেকে আটকের পর স্বীকারোক্তি অনুযায়ী ঘোষপাড়া এলাকার একটি বাড়ির পাশ থেকে আটটি ককলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা ককলেট রাত সাড়ে ১০টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার আটক হিরুর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
কেএইচ





