১০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা।
বৃহস্পতিবার বিকালে নোয়াখালীর হাতিয়াচেয়ারম্যান ঘাটমেঘনা নদীতে হামলা চালিয়ে তাদের অপহরণ করা হয়।
জানাযায়, বিকালে জলদস্যু ভুট্টু বাহিনী মেঘনা নদীতে হঠাৎ হামলা চালায়। এসময় দস্যুরা জেলেদের তিনটি নৌকাসহ ১০ জেলেকে অপহরণ করে।
অপহৃতরা হলো- চেয়ারম্যন ঘাটের আলাউদ্দিন মাঝি, আ. হাই মাঝি, রহমান মাঝি, লহবর মাঝি, ঝলু মাঝি, ইলিয়াছ সিকদার, চেয়াম্যান ঘাটের কাইউম ব্যাপারির ছেলে হারুন মাঝি ও আমান মাঝি।
চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যম্পের ইনচার্জ এস আই মো. সহিদ জানান, অপহৃতদের দস্যুরা কেঙ্গার চর নিয়ে গেছে।
হাতিয়া থানার ওসি ফজলে রাব্বী বলেন, অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ





