ডিজিটাল যুগেও ওরা ছিল অন্ধকারে। স্বাধীনতার ৪৪ বছর পর বিদ্যুতের আলোয় আলোকিত হলো প্রথম শ্রেণির পৌরসভা বেনাপোলের সাদিপুর গ্রাম। বিদ্যুতের আলো পেয়ে বেজায় খুশি শিক্ষার্থীরাসহ স্থানীয় গৃহবধুরা।

বুধবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন সুইজ টিপে ১৫০টি পরিবারের মাঝে আনুষ্টানিকভাবে বিদ্যুত সংযোগের উদ্ভোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদ্যুৎ আমাদের সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার। ২০১৮ সালের মধ্যে কেউ আর বিদ্যুৎহীন থাকবেনা।

সাদিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান আহম্মেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু, ডিজিএম মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নুরুজ্জামান, চেয়ারম্যান সোহারাব হোসেন, বজলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন প্রমুখ।

শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, বর্তমান সরকার গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে বধ্য পরিকর। এ লক্ষ্যে সরকার দক্ষিণ পশ্চিমাঞ্চালের ২১ জেলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। সীমান্তের শেষ গ্রাম সাদিপুরেও দেওয়া হলো বিদ্যুৎ।

কেএইচ