ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহি বাসের চাপায় হাজী মহরউদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভরাডোবা হাইওয়ে পুলিশ জানায়, মহরউদ্দিন সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৪৮৯৫) তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় মহরউদ্দিনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

তিনি উপজেলার মেদুয়ারী গ্রামের মৃত ছমির উদ্দিন শেখের ছেলে।

ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির এসআই মোহাম্মদ আলী জানান, ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

এমকে